আদিল সুলতান জহিরউদ্দীন মুহম্মদ বাবর
আদিল সুলতান জহিরউদ্দীন মুহম্মদ বাবর
আজ উপমহাদেশে আদালতের সূর্য উদিতকারী মুজাহিদ, মুঘল সালতানাতের প্রতিষ্ঠাতা, উপমহাদেশে ইসলামী সভ্যতার ৭০০ বছরের ন্যায়ভিত্তিক শাসনের রূপকার, আদিল সুলতান জহিরউদ্দীন মুহম্মদ বাবরের মৃত্যুবার্ষিকী।
সুলতান বাবর শুধুমাত্র একজন শাসকই ছিলেন না, বরং একজন বিদগ্ধ পণ্ডিত, গণিতবিদ ও সাহিত্যিক ছিলেন। তার আত্মজীবনী 'তুজুক ই বাবরী' যাকে 'বাবুরনামা' হিসেবেও আখ্যায়িত করা হয়। এতে তার ঋদ্ধ সাহিত্যিক মনন, শক্তিমান কবিত্ব ও আজীবন সংগ্রাম করা একজন শিল্পীর জীবনের নকশা পরিস্ফূট হয়েছে চমৎকারভাবে।
উপমহাদেশের ইতিহাসে ইসলামী সভ্যতাকে একটি সার্বজনীন প্রেক্ষাপটে আনয়নকারী শক্তি ছিল মুঘল সালতানাত। ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও তৎকালীন বিশ্বের সর্ব বৃহৎ শক্তিশালী অর্থনীতির মাধ্যমে তারা গোটা উপমহাদেশকে সাজিয়ে তুলেছিল। যার শুরুটা করেছিলেন মহান আদিল বাদশাহ জহীরউদ্দীন মুহম্মদ বাবর।
শত তসলিম সভ্যতার ঝান্ডাকে বুলন্দকারী মহানায়ক, মহান সুলতান জহিরউদ্দীন মুহম্মদ বাবর!
বাবরী মসজিদের ধ্বংসাবশেষ আমাদের নিত্য আলোড়িত করে যায়। উপমহাদেশের বুকে পুণরায় একটি ন্যায়ভিত্তিক ইসলামী সভ্যতার প্রতিষ্ঠায় উজ্জীবিত করে যায় নিরন্তর।
আল্লাহ আমাদের এ মহান সুলতানের উত্তরসূরী হয়ে পুনরায় উপমহাদেশে ইসলামী সভ্যতাকে বিজয়ী করার জন্য ভূমিকা রাখার তওফিক দান করুন।
নিউজ কার্টেসিঃ মুসলিম পোর্ট
Post a Comment